লালন সাঁইর আঁখড়া বাড়িতে দোল পূর্ণিমা উৎসবের প্রস্তুতি শেষ

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়িতে আগামী ২ মার্চ শুরু হচ্ছে দিনব্যাপী দোলপূর্ণিমা উৎসব বা লালন স্মরণোৎসব।

2026-02-28T13:12:34+00:00
2026-02-28T13:12:34+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
লালন সাঁইর আঁখড়া বাড়িতে দোল পূর্ণিমা উৎসবের প্রস্তুতি শেষ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১২ পিএম 
লালন সাঁইয়ের আখড়া বাড়ি। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়িতে আগামী ২ মার্চ শুরু হচ্ছে দিনব্যাপী দোলপূর্ণিমা উৎসব বা লালন স্মরণোৎসব। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এবার থাকছে না গ্রামীণ মেলা ও গানের আসর। একেবারে সীমিত পরিসরে একদিনের আয়োজন। পুরো উৎসব প্রাঙ্গনে থাকছে তিন স্তরের নিরাপপ্তা বেষ্টনী। থাকছে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ। সীমিত উৎসবকে সফল করতে শেষ হয়েছে সকল প্রস্তুতি।

বাউল সম্রাট ফকির লালন সাঁই’র জীবদ্দশায় শিষ্যদের নিয়ে এমন ফাগুন মাসের দোল পূর্ণিমায় আখড়া বাড়ীতে চলতো রাত ধরে তত্ব কথা আলোচনা ও গান বাজনা। এ উৎসবে যোগ দিতে এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে বাউল তীর্থভূমি ছেঁড়িয়ার আখড়া বাড়িতে ছুটে এসেছেন সাধু-গুরু, বাউল, ভক্তরা। ছোট দলে ভাগ হয়ে দরদ ভরা গলায় গেয়ে চলেছেন লালনের গান। এখানে এসে নিজেকে ফিরে পেয়েছেন অনেকে।


রমজানে আয়োজন সীমিত হলেও সমস্যা নেই। কেননা, সাঁইজীই বলেছেন, দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতেও পারে। তাই যেখানে যেমন, তাই মেনে নিতে হবে। লালনের মানবতাবাদী কথা ও গান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তবেই যত সংঘাত, সংঘর্ষ সমাজ-রাষ্ট্র থেকে দুর হবে।

লালন মাজারের খাদেম রিপন হোসেন জানান, আয়োজন সফল করতে লালনের মাজার, গেটসহ সব কিছু ধুয়ে-মুছে পরিষ্কার করে সাদা রঙ্গে আচ্ছাদিত করা হয়েছে। শুধু দিনটা পালন হবে, সাধু-গুরুদের সেবা প্রদান করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   লালন সাঁই  আঁখড়া বাড়ি  দোল পূর্ণিমা  উৎসব  প্রস্তুতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: