কোথায় আছেন আয়াতুল্লাহ আলী খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে। তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েল দেশের মধ্যে জরুরি

2026-02-28T13:45:09+00:00
2026-02-28T13:45:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কোথায় আছেন আয়াতুল্লাহ আলী খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১:৪৫ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংগৃহীত ছবি
শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে। তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েল দেশের মধ্যে জরুরি অবস্থা জারি করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

হামলার পর ইসরায়েল পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সমস্ত বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে। 


টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, দেশটির পরিবহন মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ করেছে। বিদেশে থাকা যাত্রীদের ফ্লাইটের সময়সূচি এবং আকাশসীমা পুনরায় চালুর আপডেট জানার জন্য তাদের সংশ্লিষ্ট মিডিয়া ও বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বিদেশে থাকা ইসরায়েলিদের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করার জন্যও বলা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে আকাশসীমা পুনরায় চালু হবে এবং ইসরাইলে আসা-যাওয়ার ফ্লাইট পুনরায় শুরু হবে। নতুন ফ্লাইটের বিষয়ে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়া হবে।


/ইউএমএইচ



  বিষয়:   আয়াতুল্লাহ আলী খামেনি  ইরান  ইসরায়েল  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: