যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান ইসরাইলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইতোমধ্যেই উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে। তবে হামলায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কমপক্ষে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে। আইডিএফ আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে।
এর আগে, ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরানের দিক থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছে।
বিবৃতিতে সতর্ক করা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নির্ভুল নয়, তাই সাধারণ মানুষকে নির্দেশনা মেনে চলা জরুরি। ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজনে আঘাত হানার মাধ্যমে হামলা নস্যাৎ করার জন্য কাজ করছে।
/ইউএমএইচ