মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর হামলার পর এবার ইরান কাতারের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আল জাজিরার খবরে এ তথ্য জানানো

2026-02-28T15:24:27+00:00
2026-02-28T15:24:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম 
কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা। সংগৃহীত ছবি
ইসরায়েলের ওপর হামলার পর এবার ইরান কাতারের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র একটি অবমুক্ত স্থানে প্রতিহত করা হয়েছে।

এর আগে শনিবার সকালে ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরাইলের সঙ্গে মিলে এ হামলার বিষয় স্বীকার করেছেন। রয়টার্সের খবরে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে একটি বিস্ফোরণ ঘটেছে এবং হামলা হয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের সামনে। তবে উভয় নেতা নিরাপদে রয়েছেন। রয়টার্স জানিয়েছে, সর্বোচ্চ নেতা খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট পেজেশকিয়ানও অক্ষত রয়েছেন।

এদিকে, ইরান ইসরায়েলের ওপর পাল্টা হামলাও শুরু করেছে।


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: