সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও কার্যালয়ের দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময়

2026-02-28T15:25:37+00:00
2026-02-28T15:25:37+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও কার্যালয়ের দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 


Advertisement
সকাল ১০টায় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। এরপর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। অন্যান্য বৈঠকের মধ্য দিয়ে অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারেক রহমান। প্রশাসনে গতি আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেন তিনি। 

সরকার গঠনের পর দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। 

এর আগে, গত শনিবার প্রথম তেজগাঁও কার্যালয়ে অফিস করেন এবং সেদিন কার্যালয় চত্বরে ফুল গাছের চারা রোপণ করেন তিনি। 

এ ছাড়া, অন্য সব দিনই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করেছেন তারেক রহমান। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   সাপ্তাহিক ছুটির দিন  অফিস  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: