কাতার, বাহরাইন, আমিরাত ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে হামলার পরই ইসরাইল তাদের সশস্ত্র

2026-02-28T15:41:27+00:00
2026-02-28T16:00:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কাতার, বাহরাইন, আমিরাত ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম 
ইরান মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। সংগৃহীত ছবি
ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে হামলার পরই ইসরাইল তাদের সশস্ত্র বাহিনীর মাধ্যমে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে। এর প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে বিস্ফোরণ লক্ষ্য করা গেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে, কারণ সেখানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকেও একটি ভয়ঙ্কর বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে। অন্যদিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক করেছে।


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা  যুক্তরাষ্ট্র  সামরিক ঘাঁটি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: