উপসাগর অঞ্চলে হামলার কথা স্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনের মার্কিন

2026-02-28T15:56:18+00:00
2026-02-28T15:56:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
উপসাগর অঞ্চলে হামলার কথা স্বীকার ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম 
উপসাগর অঞ্চলে হামলার কথা স্বীকার ইরানের। সংগৃহীত ছবি
ইরানের ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনের মার্কিন নৌবাহিনীর ৫ম ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে, কারণ সেখানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকেও একটি ভয়ঙ্কর বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক করেছে।




/ইউএমএইচ

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: