ভূমিকম্পে নিরাপদে থাকতে ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত কয়েক মাসে বেড়েছে ভূমিকম্পের সংখ্যা। সবশেষ গতকাল ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। সারা দেশে হওয়া ভূমিকম্পগুলোর

2026-02-28T17:13:41+00:00
2026-02-28T17:13:41+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
ভূমিকম্পে নিরাপদে থাকতে ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম 
সংগৃহীত ছবি
গত কয়েক মাসে বেড়েছে ভূমিকম্পের সংখ্যা। সবশেষ গতকাল ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। সারা দেশে হওয়া ভূমিকম্পগুলোর বেশির ভাগেরই উৎস দেশের অভ্যন্তরে।

তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আতঙ্কিত না হয়ে পরিস্থিতির যথাযথ মোকাবেলাই হলো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি প্রতিরোধের অন্যতম কৌশল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতে ভূমিকম্পের সময় করণীয় 

১. বহুতল ভবনে থাকলে Drop-Cover-Hold পদ্ধতি অনুসরণ করুন : নিচু হোন, শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিন। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখুন।

২. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকুন। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করুন যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়।


৩. ভূমিকম্প চলাকালীন লিফ্‌ট ব্যবহার থেকে বিরত থাকুন। ভূমিকম্প থামার সাথে সাথে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করুন।

৪. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকুন। ভবনের নিচ তলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।

৫. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন।

৬. সবার সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে যোগাযোগ করুন : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর : ১০২।

৭. একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকুন। কারণ পরবর্তী ভূমিকম্পে সেগুলো পুনরায় ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানি ঘটাতে পারে।

৮. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

সময়ের আলো/এআর
  বিষয়:   ভূমিকম্প  নিরাপদ  ফায়ার সার্ভিস  পরামর্শ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: