ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত

2026-02-28T17:35:55+00:00
2026-02-28T17:35:55+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ইরান–ইসরায়েল সংঘাত
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২১১)
সংগৃহীত ছবি
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


প্রসঙ্গত, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।

অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঢাকা  মধ্যপ্রাচ্য  সব  ফ্লাইট  বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: