ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওমান। হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার জোরালো আহ্বান জানিয়েছে দেশটি।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে দেশটি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে ওমান আরও বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।
প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল ওমান। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটি গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্ববাসীকে আন্তর্জাতিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে।
এফআর