সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে আটক ২০

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে বিষয়টি টের পেয়ে অনেকেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।শনিবার

2026-02-28T22:07:37+00:00
2026-02-28T22:11:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে আটক ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১০:১১ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান। সংগৃহীত ছবি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে বিষয়টি টের পেয়ে অনেকেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এই অভিযান পরিচালনা করেন ডিএমপি রমনা জোনের উপ- পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। 

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর থেকেই এমন অভিযান চালাচ্ছেন তারা।

রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, মাদক দমন করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। পুলিশ মূলত মাদক ব্যবসায়ী, সেবনকারী ও বহনকারীদের ধরছে। এখন পর্যন্ত এ এলাকার শতাধিক মাদক ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে সাজার সম্মুখীন করা হয়েছে।


অভিযানের নানা ধরনের প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি জানান, অভিযানে গেলে অর্ধবয়সি নারীরা সিনক্রিয়েট করে, কিন্তু মাদক থেকে সমাজকে বাঁচাতে কোনো বাধাই তোয়াক্কা করা হবে না। 

সময়ের আলো/আআ
  বিষয়:   সোহরাওয়ার্দী  উদ্যান  মাদক  অভিযান  আটক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: