কুয়েতে তারাবির নামাজ বাতিল

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েতের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত মসজিদে তারাবির নামাজ (রমজান মাসে রাতের বিশেষ নামাজ) বাতিল করার

2026-03-01T00:20:35+00:00
2026-03-01T00:20:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
কুয়েতে তারাবির নামাজ বাতিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:২০ এএম   (ভিজিট : ১৬৫)
সংগৃহীত ছবি
কুয়েতের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত মসজিদে তারাবির নামাজ (রমজান মাসে রাতের বিশেষ নামাজ) বাতিল করার ঘোষণা দিয়েছে।

শনিবার রাতে এ খবর নিশ্চিত করেছে আল জাজিরা।

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির একজন মুখপাত্র মেহের সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ২৪টি প্রদেশে আঘাত হেনেছে, কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছে।

মুখপাত্র বলেন, ২২০ টিরও বেশি রেড ক্রিসেন্ট দল লক্ষ্যবস্তু স্থানে উপস্থিত রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কুয়েতসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ শনিবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছে, কিছু দেশে যুক্তরাষ্ট্রের একের অধিক ঘাঁটি রয়েছে। ফলে সেসব দেশের আলাদা আলাদা স্থানে হামলা হয়েছে। একটি দেশের শুধু একটি ঘাঁটিতেই হামলা সীমাবদ্ধ ছিল না।

এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের সেনারা যুক্তরাষ্ট্রের এমএসটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ তথ্য অস্বীকার করেছে।

/এমএইচআর 


  বিষয়:   কুয়েত  তারাবি  নামা্‌জ  বাতিল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: