পাল্টা হামলায় বিলিয়ন ডলারের মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে চালানো পাল্টা হামলায় কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে

2026-03-01T00:36:36+00:00
2026-03-01T00:37:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাল্টা হামলায় বিলিয়ন ডলারের মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:৩৬ এএম  আপডেট: ০১.০৩.২০২৬ ১২:৩৭ এএম
কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি উন্নত রাডার ব্যবস্থা। ছবি : সংগৃহীত
মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে চালানো পাল্টা হামলায় কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়,  শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাবে ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিক্রিয়ার অংশ হিসেবে এ হামলা চালানো হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়, এফপি-১৩২ মডেলের ওই রাডারটির পাল্লা ছিল প্রায় ৫ হাজার কিলোমিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য এটি বিশেষ সামরিক সরঞ্জামে সজ্জিত ছিল বলেও দাবি করা হয়।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির এক প্রতিবেদনে রাডার ব্যবস্থাটির মূল্য প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করা হয়েছিল। আইআরজিসির ভাষ্য, ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় রাডারটি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

/এমএইচআর 


  বিষয়:   ইরান  ইসরায়েল  সংঘাত  কাতার  রাডার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: