প্রতিমন্ত্রী নুরের সম্মানে ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলা

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দশমিনায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সম্মানে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত

2026-03-01T09:03:50+00:00
2026-03-01T09:03:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রতিমন্ত্রী নুরের সম্মানে ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:০৩ এএম 
দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দশমিনায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সম্মানে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলের সাধারণ রোজাদারদের মধ্যে খাবার পরিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই ভিডিও ধারণ করায়, সাংবাদিকের ওপর হামলা করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের পরপরই উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দশমিনায় শুভাগমন উপলক্ষ্যে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটির উপজেলা শাখা। ইফতার মাহফিলে আগত অনেক রোজাদার ব্যক্তিরা ইফতার সামগ্রী না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন ওই ঘটনার ভিডিও ধারণ করলে ইফতারির পরে ছাত্র ও যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।




পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীর তাকে উদ্ধার করে। 

হামলায় ওই সাংবাদিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীরা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, ইফতারের খাবার বিতরণে বিশৃঙ্খলার ঘটনা শুনেছি। তবে গণমাধ্যম কর্মীর উপরে হামলার কথা শুনিনি।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রতিমন্ত্রী  নুরুল হক নুর  ইফতার পার্টি  সাংবাদিক  হামলা  গণঅধিকার পরিষদ  ছাত্র ও যুব অধিকার পরিষদ  পটুয়াখালী  দশমিনা উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: