আজও বিমান বাংলাদেশের মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে আজ।গত শনিবারও (২৮ ফেব্রুয়ারি) এই যাত্রাপথে

2026-03-01T11:54:21+00:00
2026-03-01T11:54:21+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
আজও বিমান বাংলাদেশের মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:৫৪ এএম 
বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল। সংগৃহীত ছবি
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে আজ। 

গত শনিবারও (২৮ ফেব্রুয়ারি) এই যাত্রাপথে সব ফ্লাইট স্থগিত করা হয়েছিল, যা যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি করেছিল। 

ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটকে পড়া প্রায় ৮০০ যাত্রীর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত্রিযাপনের ব্যবস্থা করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে যাত্রীদের বিমানবন্দরে আসার জন্য আহ্বান জানিয়েছে।

তবে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটগামী ইউএস-বাংলার ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী ছাড়বে।

বেবিচক যাত্রীদের ফ্লাইটের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক-ইন এবং বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য অনুরোধ করেছে।


/ইউএমএইচ



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: