ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর দেশজুড়ে শোক ও কিছু স্থানে উদযাপনের মিশ্র চিত্র দেখা গেছে।
বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, গত রাতে বেশ কয়েকটি শহরে লোকজন আনন্দ উদযাপন করেছে। তবে আজ সকালে প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় অনেকেই শোক জানাচ্ছে।
মধ্য ইরানের ইসফাহানে দেখা গেছে, লোকজন গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস করছে। অন্য ভিডিওতে রাতের আকাশে আতশবাজি জ্বালানো হচ্ছে এবং নিহত বিক্ষোভকারীদের কিছু পরিবার রাস্তায় ও বাড়িতে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বলে দেখা যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের নিকটবর্তী শহর কারাজ-এও শোক ও উদযাপন উভয়ই অনুষ্ঠিত হয়েছে।
একই সময়ে তেহরানের সংবাদ সংস্থার ছবিতে দেখা গেছে, অনেক মানুষ রাস্তায় শোক প্রকাশ করছে এবং কেউ কেউ খামেনি-এর ছবি হাতে ধরে তাকে স্মরণ করছে।
/ইউএমএইচ