ইরানে বালিকা বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮-এ পৌঁছেছে। হামলায় আরও

2026-03-01T12:35:30+00:00
2026-03-01T12:39:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে বালিকা বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ১২:৩৯ পিএম
ইরানে বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলার চিত্র। সংগৃহীত ছবি
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮-এ পৌঁছেছে। হামলায় আরও ৯৫ জন আহত হয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ‘শাজাবা তাইয়্যেবা’ নামের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮-এ পৌঁছেছে, আহত হয়েছেন আরও ৯৫ জন। হামলার সময় বিদ্যালয়ে মোট ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, স্কুলটি ইরানি সামরিক ঘাঁটি থেকে মাত্র ২০০ ফুট দূরে অবস্থিত। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, যদিও একসময় স্কুলটি সামরিক ঘাঁটির অংশ ছিল, ২০১৬ সাল থেকে এটি সম্পূর্ণভাবে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আলাদাভাবে পরিচালিত হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে বিদ্যালয়ের ভেতরে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ধরা পড়েছে। হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। 

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, তারা বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগ সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখছে।

ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। হামলার কারণে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কেও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ এটি সরাসরি শিশুদের লক্ষ্য করে চালানো হয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা  শিশু নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: