খামেনির মৃত্যুর পর নতুন অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন।রোববার (১ মার্চ) তেহরান এই ঘটনা নিশ্চিত

2026-03-01T13:35:24+00:00
2026-03-01T13:36:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
খামেনির মৃত্যুর পর নতুন অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১:৩৫ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ১:৩৬ পিএম
গোলাম হোসেইন মোহসেনি-ইজেই। সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। 

রোববার (১ মার্চ) তেহরান এই ঘটনা নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাতবরণ করেছেন।’ 

এরপরই সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশের রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনজ্ঞ মিলিয়ে গঠিত তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল অস্থায়ীভাবে দেশের সমস্ত নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই তিন শীর্ষ নেতা মিলে অন্তর্বর্তীকালীন সময় দেশের তদারকি করবেন এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

এই পরিষদের একজন সদস্য, গোলাম হোসেইন মোহসেনি-ইজেই, ইরানের বিচার বিভাগের প্রধান, খামেনির মৃত্যুর পর তার প্রথম বার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে এমন অপরাধের মাধ্যমে কখনোই দমাতে পারবে না। 

ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানো শুরু করার পর থেকে ইরানের সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের প্রধানদের প্রকাশ্যে দেখা যায়নি এবং তারা গতকালের হামলার লক্ষ্যবস্তুও হতে পারেন।

ইরানের সংবিধানের ১১১ ধারা অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘোষণার পর, কিছু সমর্থক রাস্তা প্রদক্ষিণ ও প্রকাশ্য সমাবেশ করেছেন। বার্তা সংস্থাগুলো জানিয়েছে, মাশাদের ইমাম রেজার প্রাসাদে পতাকা শোকের রঙে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরেও মানুষ জমায়েত হয়েছে।

ফার্স নিউজ এজেন্সি জানায়, সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর পাওয়ার পর সূর্য ওঠার আগেই তেহরানে মানুষ রেভোলিউশন স্কোয়ারের দিকে যাত্রা শুরু করেছে। তবে, খামেনির সমর্থকদের একটি বড় অংশ প্রকাশিত ভিডিওতে দেখা যায়নি, যা প্রার্থনা ও সমর্থনের প্রকাশে আংশিক সীমাবদ্ধতা নির্দেশ করে।


/ইউএমএইচ






  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা  যুক্তরাষ্ট্র  খামেনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: