শনিবার ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাঁর কার্যালয়ে নিহত হন বলে দেশীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।
ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান আবদুলরহিম মুসাভি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন। এছাড়া খামেনির মেয়ে, জামাতা ও নাতি-নাতনিও হামলায় প্রাণ হারিয়েছেন।
একটি গোয়েন্দা ও সামরিক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, হামলায় মোট প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন।
এই ঘটনায় মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
/ইউএমএইচ