আমেরিকা-ইসরায়েলের হৃদয় পুড়িয়ে দেওয়ার হুংকার লারিজানির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান ক্ষোভে ফুঁসছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন,

2026-03-01T14:39:28+00:00
2026-03-01T14:52:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আমেরিকা-ইসরায়েলের হৃদয় পুড়িয়ে দেওয়ার হুংকার লারিজানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ২:৩৯ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ২:৫২ পিএম
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। সংগৃহীত ছবি
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান ক্ষোভে ফুঁসছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, আমেরিকা এবং ইহুদিবাদী সরকার ইরানি জাতির হৃদয় পুড়িয়ে দিয়েছে এবং আমরা তাদের হৃদয়ও পুড়িয়ে দেব।

লারিজানি এই হুঁংকার এক বিবৃতিতে দিয়েছেন, যা ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি ফার্স প্রকাশ করেছে।

‘ইরানি জাতির হৃদয়’ বলতে তিনি ধারণা করা হচ্ছে খামেনিকে বোঝাচ্ছেন, যিনি শনিবার নিহত হয়েছেন।

বিবৃতিতে লারিজানি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘লুণ্ঠনের নিখুঁত প্রতীক’ এবং তিনি ইরান থেকে সম্পদ দখলের চেষ্টা করছেন।

তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইরানকে ভাঙার চেষ্টা করছে এবং ইসরায়েলি শাসনব্যবস্থা নিজেদের টিকে থাকার জন্য বড় দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে।


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা  যুক্তরাষ্ট্র  আলী লারিজানি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: