খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরাকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি ইরাকের সংবাদ সংস্থাকে দেওয়া এক

2026-03-01T15:23:11+00:00
2026-03-01T15:23:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের শোক ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:২৩ পিএম 
আয়াতুল্লাহ আলী খামেনি। সংগৃহীত ছবি
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরাকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি ইরাকের সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে বলেন, গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি। শহীদ আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসাইনি আল-খামেনিকে আমরা নবী পরিবারের অগ্রগণ্য সদস্যদের একজন হিসেবে বিবেচনা করি। 

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড ‘একটি প্রকাশ্য আগ্রাসন ও নিন্দনীয় কাজের ফল, যা সব মানবিক ও নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ইরানি গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

খামেনির মৃত্যুকে কেন্দ্র করে সরকার সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানিয়েছে।


/ইউএমএইচ






  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা  খামেনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: