ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর শূন্য পদটি দ্রুত পূরণ করেছে দেশটি। নতুন রেভল্যুশনারি গার্ডস প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আহমদ বাহিদি।
রোববার (১ মার্চ) সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী বাহিদিকে আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
২০২২ সালের দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে বাহিদির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এর আগে, শনিবার আইআরজিসির পূর্ববর্তী প্রধান পাকপুরসহ ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন বলে জানানো হয়।
/ইউএমএইচ