ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।শনিবার (২৮

2026-03-01T16:26:17+00:00
2026-03-01T16:27:00+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৪:২৭ পিএম
প্রতীকী ছবি
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মো. সবুজ গোলদারের বাড়িতে আগুন জ্বলতে দেখে কাঠালিয়া ও পাশ্ববর্তী বামনা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

এলাকাবাসী জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশন ও এলাকাবাসীর ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও মুহূর্তের মধ্যে মো. সবুজ তালুকদারের বসতঘর ও মো. জাকির গোলদারের ভাড়াটিয়ার ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

২টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   ঝালকাঠি  আমুয়া  ভয়াবহ  অগ্নিকাণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: