অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশের বিষয় নির্ধারণ করবে জাতীয় সংসদ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়টি জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উপস্থাপন করা হবে। পরে

2026-03-01T16:28:25+00:00
2026-03-01T16:28:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশের বিষয় নির্ধারণ করবে জাতীয় সংসদ : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:২৮ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়টি জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উপস্থাপন করা হবে। পরে জাতীয় সংসদ সেগুলোর বিষয়ে কী করা হবে সেটা নির্ধারণ করবে।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

গত দেড় বছর অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে কতগুলো স্পর্শকাতর অধ্যাদেশ রয়েছে। 

বিএনপি এগুলোকে কীভাবে মূল্যায়ন করবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১৩৩টি অধ্যাদেশ এবং একটি আদেশ জারি করা হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পার্লামেন্টের নিয়ম অনুসারে সেই অধ্যাদেশগুলোর মধ্যে হুবহু কোনগুলো গ্রহণ করবে তা জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনীসহ গ্রহণ করা হতে পারে, সেটিও জাতীয় সংসদে নির্ধারিত হবে। আর কোনগুলো তাদের হয়তো প্রয়োজন হবে না, ল্যাপস হয়ে যাবে তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে।


তিনি বলেন, সে বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। আশাকরি সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এ বিষয়ে অবহিত হবেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   অন্তর্বর্তীকালীন  সরকার  অধ্যাদেশ  জাতীয়  সংসদ  স্বরাষ্ট্রমন্ত্রী  বিএনপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: