বেশি দামে লেবু বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১

2026-03-01T17:09:42+00:00
2026-03-01T17:09:42+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বেশি দামে লেবু বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:০৯ পিএম 
নওয়াপাড়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১ মার্চ) সকালে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে পাইকারি এক লেবু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই জরিমানা করেন। 


ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সকাল ৮টায় অভিযান পরিচালনা শুরু হয়। এই অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে লিটন শেখ নামে পাইকারি এক লেবু ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় লেবু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আড়ৎদারদের পাইকারি মূল্য যাচাই করা হয়েছে, যাতে খুচরা বাজারের দামে তারতম্য না ঘটে। 

রমজান মাসব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   যশোর  অভয়নগর  পবিত্র  রমজান  মাস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: