ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, আওয়ামী লীগ কর্মী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে অর্ধশতাধিক নারীর কাছ থেকে এনআইডি ও ছবি সংগ্রহ এবং তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

2026-03-01T18:28:42+00:00
2026-03-01T18:46:08+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, আওয়ামী লীগ কর্মী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৬:৪৬ পিএম
অভিযুক্ত মিলন হোসেন। ছবি : সংগৃহীত
সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে অর্ধশতাধিক নারীর কাছ থেকে এনআইডি ও ছবি সংগ্রহ এবং তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মিলন হোসেনের বিরুদ্ধে।

কলারোয়া উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মিলন হোসেনের (৪৫) কাছ থেকে ৫২ জন মহিলার ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কয়েকজন মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের উপস্থিতিতে অভিযুক্ত মিলনের বাড়ি থেকে ৫২টি ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

মহিলারা অভিযোগ করে বলেন, তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সম্প্রতি ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে মিলন।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, মিলন একজন চিহ্নিত প্রতারক ও আওয়ামী লীগ কর্মী। একাধিক মহিলার কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ৫২টি ছবিসহ এনআইডি কার্ডের ফটোকপি বের করে দেয়। এসময় মিলন ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এগুলো নিয়েছে বলে স্বীকার করে। 

তিনি আরো জানান, মিলন একজন প্রতারক চরিত্রের লোক। ইতিপূর্বে সে হত্যা, মাদকসহ বিভিন্ন মামলায় জেল খেটেছে।

হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর জানান, আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয়দের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সাতক্ষীরা  ফ্যামিলি  কার্ড  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: