মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে ওমানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের ওমান কর্তৃপক্ষ এবং মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জারি করা নির্দেশাবলি এবং পরামর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১ মার্চ) মাসকাটের বাংলাদেশ দূতাবাস এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের এ নির্দেশাবলি এবং পরামর্শ কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।
বিড়ম্বনা পরিহারে, বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের তাদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে দূতাবাসের নিচের নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে :
• +968 91980621
• +968 91997852
সময়ের আলো/আআ