ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৮ জন নিহত হয়েছেন।রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ

2026-03-01T19:14:36+00:00
2026-03-01T19:25:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:১৪ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৭:২৫ পিএম  (ভিজিট : ১৩৮)
ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৮ জন নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮ নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্যাগেন ডেভিড অ্যাডমের মুখপাত্র জাকি হেলার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘বেইত শেমেশে সরাসরি আঘাতে ৮ জন নিহত হয়েছেন।’ 


এর আগে, তেহরানের বিমানবন্দরের আশেপাশের এলাকাসহ ৭টি স্থানে হামলা চালানো হয়েছে। তবে হামলা লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। তারা সামরিক বাহিনী বা সরকারের সঙ্গে যুক্ত কিনা তার কোনো তথ্য পাওয়া যায়নি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইসরায়েল  ইরান  ক্ষেপণাস্ত্র হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: