ইরানে থাকা বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ ঢাকার, সংযমের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন

2026-03-01T19:18:57+00:00
2026-03-01T19:18:57+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ইরানে থাকা বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ ঢাকার, সংযমের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানিয়েছে ঢাকা।
 
রোববার (১ মার্চ) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ বলেছে, চলমান শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে আরও বিপদের মুখে ফেলবে।
 
বিবৃতিতে বলা হয়, ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, মতপার্থক্য ও বিরোধের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগই একমাত্র কার্যকর পথ।

সময়ের আলো/এআর


  বিষয়:   ইরান  বাংলাদেশ  উদ্বেগ  ঢাকা  সংযম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: