ইকরার আত্মহত্যা : আলভী ও অভিনেত্রী তিথির বিরুদ্ধে মামলা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা

2026-03-01T19:18:59+00:00
2026-03-01T20:06:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ইকরার আত্মহত্যা : আলভী ও অভিনেত্রী তিথির বিরুদ্ধে মামলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির  নামে মামলা দায়ের করা হয়েছে। 

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পল্লবী থানায় মামলাটি করেছেন ইকরার বাবা। মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। বিষয়টি নিশ্চিত পল্লবী থানার পরিদর্শক (অপারেশন)। 

 
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলভী। সেখানে তিনি উল্লেখ করেন, শুটিংয়ের কাজে নেপালে থাকাকালীন স্ত্রীর মৃত্যুর খবর পান এবং তা শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি সন্তান রয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলার পরবর্তী অগ্রগতি তদন্তের ভিত্তিতে জানা যাবে।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   ইকরা  আত্মহত্যা  অভিনেত্রী  মামলা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: