সততা ও নিষ্ঠার সাথে কাজ করাই আমার মূল দায়িত্ব

খুলনা প্রতিনিধি

সারাদেশ

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি

2026-03-01T20:03:24+00:00
2026-03-01T20:04:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নজরুল ইসলাম মঞ্জু
সততা ও নিষ্ঠার সাথে কাজ করাই আমার মূল দায়িত্ব
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৮:০৪ পিএম
নজরুল ইসলাম মঞ্জু। ছবি : সময়ের আলো
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

রোববার (১ মার্চ) দুপুর ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনকালে নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সিটি করপোরেশনের কাজ করাই আমার মূল দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খুলনার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। 

সরকারী, বিরোধীদলসহ সকলকে নিয়েই কাজ করবার আগ্রহ প্রকাশ করেন তিনি। 

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমদের সভাপতিত্বে কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সাবেক প্রশাসক খুলনা বিভাগীয় কমিশনার মোকতার আহমেদ নতুন প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এর আগে সিটি করপোরেশনের পক্ষ থেকে নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   খুলনা  সিটি  কর্পোরেশন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: