ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছেন। যারমধ্যে এক বাংলাদেশি রয়েছেন। বাকি দুজনের একজন নেপালি, আরেকজন পাকিস্তানি বলে

2026-03-01T20:09:29+00:00
2026-03-01T20:30:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৮:৩০ পিএম  (ভিজিট : ১২৯)
নিহত বাংলাদেশি প্রবাসী সালেহ আহমেদ। সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছেন। যারমধ্যে এক বাংলাদেশি রয়েছেন। বাকি দুজনের একজন নেপালি, আরেকজন পাকিস্তানি বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। 

নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার বাসিন্দা। সালেহ আহমেদ আরব আমিরাতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর। 

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইরান থেকে এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন ছোড়া হয়েছে।

আর যুদ্ধ শুরুর দ্বিতীয়দিন সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়েছে। যেগুলোর মধ্যে আটটি সমুদ্রে পড়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ক্রুজ মিসাইল এবং ৩১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিন্তু ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।


অপরদিকে ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দেশটি। আর বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। যার অর্থ আমিরাতে ইরানের কোনো মিসাইল সরাসরি আঘাত হানেনি বলে দাবি তাদের।

এসব হামলায় মোট তিনজন নিহত হয়েছেন। যারমধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এছাড়া আহত হয়েছেন ৫৮ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আহতদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন। তবে ঠিক কত জন বাংলাদেশি আহত হয়েছেন তা জানাননি তারা। 

সময়ের আলো/আআ



  বিষয়:   ইরান  হামলা  আমিরা  বাংলাদেশম  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: