মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে দেশের পুঁজিবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সপ্তাহের প্রথম দিনেই সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে শেয়ার বিক্রির হিড়িক পড়ে। এর জেরে সব সূচকে বড় পতন দেখা দেয়।
রোববার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৩৫ পয়েন্ট পর্যন্ত লেনদেনের শুরুতে পতন হয়। পরে কিছুটা ঘুরে দাঁড়াতে দেখা গেলেও পতন অব্যাহত থাকে।
বেলা ১টা পর্যন্ত ৩৫৫টি কোম্পানির শেয়ারদর কমেছে, হাতবদল হয়েছে ৮টির এবং দর বেড়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। এতে প্রধান সূচক ডিএসইএক্সের ১৪০ পয়েন্ট পর্যন্ত পতন হয়েছে।
ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম জানান, আমাদের রেজিস্ট্রিকৃত কোম্পানিগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যের কোনো দেশের সরাসরি ব্যবসা আছে বলে আমাদের জানা নেই। যদি থেকেও থাকে সেটা খুব ইনসিগনিফিক্যান্ট। আমাদের আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা আশা করছি, খুব শিগগিরই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো।
সময়ের আলো/কেএইচও