৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে কচ্ছপটি পদ্মা

2026-03-01T21:33:03+00:00
2026-03-01T21:33:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৯:৩৩ পিএম
৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার। ছবি : সংগৃহীত
মাদারীপুরের শিবচরে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

রোববার (১ মার্চ) দুপুরে শিবচর বাজার এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, দুপুরের দিকে বড় আকারের কচ্ছপটি বাজারে নিয়ে আসে একটি চক্র। পরে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তিরা কচ্ছপটিকে রশি দিয়ে বেঁধে রাখে। বিষয়টি জানতে পেরে মৎস্য বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে।

পরে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়।

উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। প্রাথমিকভাবে এটি সামুদ্রিক প্রজাতির কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় জড়িতদের পরিচয় জানা যায়নি।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   মাদারীপুর  শিবচর  সামুদ্রিক  কচ্ছপ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: