যুদ্ধের প্রভাব পড়লেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রস্তুত সরকার

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

যে কোনো পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।তিনি

2026-03-01T22:02:30+00:00
2026-03-01T22:02:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রতিমন্ত্রী শরীফুল আলম
যুদ্ধের প্রভাব পড়লেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রস্তুত সরকার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম 
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি : সময়ের আলো
যে কোনো পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। 

তিনি বলেন, বর্তমানে বাজারদর তুলনামূলক সহনশীল পর্যায়ে রয়েছে এবং এ অবস্থা ধরে রাখতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ যে কোনো পরিস্থিতিতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে শহরের বড় বাজার পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ যাতে নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তিতে থাকতে পারে, সে জন্য সরকার কাজ করছে। 

ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অকারণে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৪টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রোববার সকালে প্রথমবারের মতো নিজ জেলা কিশোরগঞ্জে আসেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। 

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে এবং জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক মো. আসলাম মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের এমপি মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-৫ আসনের এমপি শেখ মজিবুর রহমান ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুপুরে শহরের বড় বাজার এলাকায় দ্রব্যমূল্যের পরিস্থিতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম ঘুরে দেখেন। 

এছাড়া কিশোরগঞ্জের যশোদলে বন্ধ হয়ে থাকা কিশোরগঞ্জ টেক্সটাইল মিল পরিদর্শন করে তিনি জানান, মিলটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় শহরের নগুয়া এলাকায় একটি মাদ্রাসায় এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বাণিজ্য  শিল্প  পাট  বস্ত্র  প্রতিমন্ত্রী  শরীফুল  আলম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: