‘বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।রোববার ( ১ মার্চ)

2026-03-01T22:27:28+00:00
2026-03-01T22:27:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:২৭ পিএম 
বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : সময়ের আলো
বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার ( ১ মার্চ) বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মাহফিলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে পরাজিতদের ওপর হামলে পড়েছে বিজয়ীদের অনেকে। বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। নিষ্ঠুর-নির্মমভাবে আঘাত করা হচ্ছে। যেগুলো আমাদের প্রত্যাশিত নয়।

তিনি আরও বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছি। জুলাইয়ের ছাত্র-জনতার রক্তস্নাত বিপ্লবের পর এক নতুন পথচলা শুরু করেছি। আমাদের সবার অঙ্গীকার ছিল, রাজনীতিতে সহনশীলতা এবং একে অপরকে মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তোলা। তাই আমাদের সহনশীল হতে হবে। এতে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।


চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের বিএনপির সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  জামায়াত  সেক্রেটারি জেনারেল  মিয়া গোলাম পরওয়ার  হামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: