নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত প্রায় ২টার দিকে মোদির

2026-03-02T02:34:17+00:00
2026-03-02T02:34:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:৩৪ এএম   (ভিজিট : ১৩১)
ইসরায়েল সফরকালে তোলা ছবি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত প্রায় ২টার দিকে মোদির দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। 

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা হয়েছে। তার সঙ্গে (মধ্যপ্রাচ্যের) বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।

এরইমধ্যে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাতে পৌনে ২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে।

/এমএইচআর 


  বিষয়:   নেতানিয়াহু  মোদি  ফোনালাপ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: