এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক

2026-03-02T10:23:24+00:00
2026-03-02T10:23:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:২৩ এএম 
সংগৃহীত ছবি
বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

মাউশি অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

ওই কর্মকর্তার মতে, শিক্ষকরা ধীরগতিতে বিল সাবমিট করছেন। তারা দ্রুত আবেদন করলে আমরাও এটা থেকে মুক্ত হতে পারি, তারাও টাকাটা পান। কিন্তু তারা তো বিল সাবমিট করছে খুব ধরিগতিতে। আমরা অপেক্ষায় আছি তাদের বিল সাবমিটের জন্য।

ইএমআইএস সেলের ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য বিল সাবমিট করেননি ১ হাজার ৩৩৫ শিক্ষক। তবে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


এর আগে অধিদপ্তরের এক চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটিতে প্রদান করা হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। আগস্ট মাস থেকে এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে।

ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তার প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সব জনবলের এনআইডি ও ব্যাংকের তথ্যসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রাপ্ত তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয়।

আইবাস ডাবল প্লাস সিস্টেমে যাচাইয়ে যে সব জনবলের তথ্য ইনভ্যালিড হয়েছিল এবং পরবর্তীতে তথ্য সঠিক হওয়ায় বেতন সচল হয়েছে তাদের বকেয়া বেতন দিতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে।

যে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর যে সব মাসের বিল বা উৎসব ভাতা বকেয়া আছে সেই প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট অপশন থেকে সেই সব বকেয়া মাসের বিল আলাদা আলাদাভাবে সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিল তথ্যের ভিত্তিতে শিক্ষক-কর্মচারীদের বকেয়া অর্থ পাঠানো হবে।

উল্লেখ্য, ইএফটি সিস্টেম চালু হওয়ার পর যদি কোনো শিক্ষক, কর্মচারী অনলাইন এমপিও আবেদনের মাধ্যমে ইতোমধ্যে নিয়ে থাকেন, বকেয়া বিল সাবমিটের সময় তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন দিতে হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   এমপিওভুক্ত  শিক্ষক  কর্মচারী  বেতন  মন্ত্রণালয়  মাউশি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: