ইরানের রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে আমেরিকা-ইসরায়েলের হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল জাজিরা বলছে, ইরানের ওপর হামলার পরিধি কেবল রাজনৈতিক কেন্দ্র ও সামরিক সদরদফতরেই সীমাবদ্ধ নয়, অন্যান্য এলাকাও লক্ষ্যবস্তু করা হচ্ছে। হামলা শুরু হয়েছিল দেশটির পাস্তুর এলাকায়, যেখানে সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলায় আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সময়ের আলো/জেডআই