অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবান শহরের উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও দুইটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২ মার্চ) ভোরে পৌরসভার ৫ নম্বর

2026-03-02T12:15:25+00:00
2026-03-02T12:15:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:১৫ পিএম 
উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
বান্দরবান শহরের উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও দুইটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২ মার্চ) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়া শিল্পী গলি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে একটি রেস্টুরেন্টের রান্নাঘর থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। অধিকাংশ ঘর বেড়া ও দাহ্য উপকরণে তৈরি হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। এতে পাশের কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।



ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, সকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে ৫টি বসতঘর এবং একটি রেস্টুরেন্ট ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি একটি ভবনের একটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান,আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   অগ্নিকাণ্ড  বসতঘর  দোকান  পুড়ে ছাই  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: