লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪৯ জন।সোমবার (২ মার্চ) লেবাননের

2026-03-02T12:53:16+00:00
2026-03-02T12:53:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:৫৩ পিএম 
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১। ছবি : সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪৯ জন।

সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের দক্ষিণের দাহিয়েহ জেলায় ইসরাইলের সামরিক বাহিনীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

আইডিএফ নিশ্চিত করেছে, তারা উত্তর ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলারে জবাবে গোষ্ঠীটির লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
 
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সোমবার সকালে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা ও ইসরাইলি বাহিনী পাল্টা হামলার মধ্যে এ নির্দেশ দেয়া হয়।
 
উত্তর ইসরাইলে রকেট ও ড্রোন হামলার পর লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানোর মধ্যেই বাড়িঘর ছাড়ার এ সতর্কবার্তা দিলো ইসরাইল।
 

এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে। ইসরাইলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব।
 
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

সময়ের আলো/জেডআই




  বিষয়:   লেবানন  ইসরায়েল  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: