মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে গণপরিবহনকে আধুনিকায়ন করা ও মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া রাজধানীতে শিগগিরই নারীদের জন্য বিদ্যুৎ চালিত

2026-03-02T13:22:14+00:00
2026-03-02T13:31:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর পরামর্শ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:২২ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ১:৩১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীতে গণপরিবহনকে আধুনিকায়ন করা ও মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এছাড়া রাজধানীতে শিগগিরই নারীদের জন্য বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বুয়েট অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান। 

এদিকে সকাল ৯টার কিছুক্ষণ পরে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকেই সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকসহ একগুচ্ছ কর্মসূচিতে আজও কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সকালে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের সঙ্গে। এসময় বৈঠকে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক। বৈঠক শেষে তিনি জানান, গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মোনোরেল চালু করার ব্যাপারে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 
শামসুল হক জানান, নারী যাত্রীদের সুবিধা হয় এমন গণপরিবহন চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  মেট্রোরেল  মনোরেল  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: