গজারিয়ায় ট্রান্সফরমার চুরি, উৎপাদন বন্ধে ক্ষতির মুখে মিল মালিক

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গভীর রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে একটি কাঠের ভুষি (গুঁড়া) তৈরির কারখানার উৎপাদন পুরোপুরি

2026-03-02T13:24:20+00:00
2026-03-02T13:25:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গজারিয়ায় ট্রান্সফরমার চুরি, উৎপাদন বন্ধে ক্ষতির মুখে মিল মালিক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ১:২৫ পিএম
বৈদ্যুতিক ট্রান্সফরমারের কিছু অংশ। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গভীর রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে একটি কাঠের ভুষি (গুঁড়া) তৈরির কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী মিল মালিক।

সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

সকালে সরজমিনে ছোট রায়পাড়া গ্রামে গিয়ে দেখা যায়, একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সফরমারের মধ্যে একটি গায়েব। খুঁটির নিচের ঝোপঝাড়ে পড়ে আছে ট্রান্সফরমারটির বিচ্ছিন্ন কিছু অংশ। ধারণা করা হচ্ছে চোর চক্র সুকৌশলে খুঁটি থেকে ট্রান্সফরমারটি নামিয়ে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে গেছে।

​ক্ষতিগ্রস্ত মিল মালিক লোকমান হোসেন মোল্লা বলেন, কাঠের গুঁড়া তৈরির কারখানাটি সচল রাখার জন্য আমি পল্লী বিদ্যুৎ অফিসে প্রায় ৫ লাখ টাকা জমা দিয়ে ৩৭.৫ কেভিএ সিঙ্গেল ফেজ পোল মাউন্টেড এই ট্রান্সফরমারটি বসিয়েছিলাম। সকালে এসে দেখি পোলে ট্রান্সফরমার নেই নিচে শুধু খালি ডিব্বাটা পড়ে আছে। একদিকে মিল বন্ধ হওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি, অন্যদিকে শ্রমিকরা অলস বসে আছে। আমি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করব।


এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন গজারিয়া জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফুল আলম জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   গজারিয়া  ট্রান্সফরমার চুরি  উৎপাদন  মালিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: