কচুয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের ১৬ ঘণ্টা পর নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণচঞ্চল

2026-03-02T15:01:27+00:00
2026-03-02T15:01:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কচুয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:০১ পিএম 
নাদিয়ার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের কোলাহল। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের ১৬ ঘণ্টা পর নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণচঞ্চল এই শিশুর মর্মান্তিক মৃত্যু পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ।

নাদিয়া স্থানীয় মুন ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।  রবিবার (১ মার্চ) দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে কচুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন।


শিশুটির দাদা বাচ্চু মিয়া জানান, দুপুরে বাড়িতে ফেরার পর কিছু সময়ের মধ্যে নাদিয়াকে আর দেখা যায়নি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ব্যাপক খোঁজাখুঁজি চালান। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ  শাহজাহান মিয়া ঘটনাস্থলে এসে অনুসন্ধান কার্যক্রমে অংশ নেন।

পরদিন সোমবার (২ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির জুতা ভাসতে দেখা যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করেন তার দাদা বাচ্চু মিয়া। 

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই 
  বিষয়:   কচুয়ায়  নিখোঁজ  পুকুর  শিশু  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: