সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাইপ্রাসের আক্রোতিরিতে অবস্থিত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার (২ মার্চ) সকালের ঘাঁটিটির রানওয়েতে একটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে

2026-03-02T17:07:03+00:00
2026-03-02T17:07:03+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম 
সংগৃহীত ছবি
সাইপ্রাসের আক্রোতিরিতে অবস্থিত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার (২ মার্চ) সকালের ঘাঁটিটির রানওয়েতে একটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়ে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আমরা এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারছি না। তবে এটুকু বলতে পারি যে ঘাঁটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

এই ড্রোন হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘাঁটিতে অবস্থানরত সেনাদের পরিবারের সদস্য এবং সার্বক্ষণিকভাবে জরুরি নন এমন সব স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


তবে কোথা থেকে এই হামলা এসেছে বা কারা এই হামলার জন্য দায়ী— সে ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য।

সময়ের আলো/আআ
  বিষয়:   সাইপ্রাস  যুক্তরাজ্য  বিমানঘাঁটি  ড্রোন  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: