বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত

‎বরিশাল ব্যুরো

সারাদেশ

‎বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (২ মার্চ)

2026-03-02T17:47:04+00:00
2026-03-02T20:26:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত
‎বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৮:২৬ পিএম
প্রতীকী ছবি
‎বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার নতুনহাট কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মো. শহিদুল ইসলাম (৪৮)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের হাসান হাওলাদারের ছেলে। অন্যজন নারী। তিনি নিহত শহিদুলের চাচি বলে ধারণা করা হচ্ছে। তবে তৎক্ষণাৎ ওই নারীর নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বরিশালগামী যাত্রীবাহী একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা একই পরিবারের চার জন সদস্যের মধ্যে এক নারী ও এক পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। 


সিএনজিচালক এবং ওই পরিবারের অন্য দুই সদস্য আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ইট-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

‎বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। 


এফআর


  বিষয়:   বরিশাল  সড়ক দুর্ঘটনা  পরিবার  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: