বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশার প্রার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন। আগ্রহীরা আগামী ৭ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : ইস্টার্ন ব্যাংক পিএলসি
বিভাগের নাম : এজেন্ট ব্যাংকিং
পদের নাম : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা : প্রযোজ্য নয়
বেতন : ৩১,০০০ টাকা
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বয়স : নির্ধারিত নয়
কর্মস্থল : যে কোনো স্থান
আবেদনের নিয়ম : আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ৭ মার্চ ২০২৬
সময়ের আলো/আআ