ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান নিহত হওয়ার পর বড় শূন্যতা তৈরি হয়েছিল। এবার সেই পদে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জেনারেল মজিদ ইবনে রেজাকে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে জেনারেল মজিদ ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডে (আইআরজিসি) কর্মরত ছিলেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরাইলি ও মার্কিন হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় পূর্বসূরি নিহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপপরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সময়ের আলো/আআ