এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস নিয়ে সুখবর দিল মাউশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর আগামী ৪ মার্চের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে নির্ধারিত

2026-03-02T19:36:12+00:00
2026-03-02T19:36:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস নিয়ে সুখবর দিল মাউশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর আগামী ৪ মার্চের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

সোমবার (২ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনলাইনে বিল সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীদের ভাতা প্রাপ্তিতে বিলম্ব হতে পারে।

এতে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। একই বছরের আগস্ট মাস থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে 


প্রতিষ্ঠান প্রধানদের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য পৃথকভাবে বিধি অনুযায়ী প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল জমা দিতে বলা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ভাতা প্রেরণ করা হবে এবং কোনো ভুল তথ্যের কারণে টাকা পাঠানোর সমস্যা হলে বা অতিরিক্ত টাকা দেওয়া হলে তার সম্পূর্ণ দায় প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

এছাড়া, কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতিতে থাকলে সংশ্লিষ্ট মাসে তার প্রাপ্যতা অনুযায়ী বিল নির্ধারণ করতে হবে। প্রয়োজনে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের বিষয়ও বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে।

অধিদফতর আরও জানায়, শুধুমাত্র আইবাস যাচাইকৃত বৈধ জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও সঠিক নয়, তা যাচাই শেষে পরবর্তীতে যুক্ত করা হবে।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এমপিওভুক্ত  শিক্ষক  বোনাস  মাউশি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: