মধ্যপ্রাচ্যে নিহত ২ প্রবাসীর মরদেহ ফিরিয়ে আনবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ সরকার ফিরিয়ে আনবে। সোমবার (২ মার্চ)

2026-03-02T20:22:09+00:00
2026-03-02T20:39:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মধ্যপ্রাচ্যে নিহত ২ প্রবাসীর মরদেহ ফিরিয়ে আনবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৮:৩৯ পিএম
শামা ওবায়েদ। সংগৃহীত ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ সরকার ফিরিয়ে আনবে। সোমবার (২ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকার নিহতদের পরিবারের খোঁজ-খবর নিচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মরদেহ যাতে স্বাভাবিকভাবে দেশে আসতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে।

শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশগামী ও সেসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নাম্বার ওয়ান প্রায়োরিটি। 

তিনি আরও বলেছেন, চলমান পরিস্থিতির জন্য যারা বিদেশ যেতে পারছে না, তারা যেন ঢাকায় এবং বাংলাদেশে সুরক্ষিত অবস্থায় থাকে, সেটা নিশ্চিত করছি।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিহতদের মধ্যে একজন সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ, তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে আকাশ থেকে নেমে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

নিহত অপরজন বাহরাইন প্রবাসী মোহাম্মদ তারেক। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। একই ঘটনায় তিনজন আহত হয়েছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   মধ্যপ্রাচ্য  নিহত  প্রবাসী  মরদেহ  সরকার  পররাষ্ট্র  প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: